নতুন সরকার গঠন নিয়ে মালয় শাসকদের সঙ্গে আলোচনায় বসছেন রাজা

মালয়েশিয়ায় নতুন সরকার গঠন ও প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে আলোচনার ডাক দিয়েছেন দেশটির রাজা লতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ। আগামী শুক্রবার মালয় শাসকদের সঙ্গে একটি বিশেষ বৈঠক ডেকেছেন তিনি। রয়্যাল হাউসহোল্ডের নিয়ন্ত্রক আহমদ ফাদিল শামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

এদিকে, ১৭ আগস্ট, পিকে আর, ড্যাপ, আমানাহ, আমনো, পাস এবং পেজুয়াং থেকে দলীয় প্রধানরা রাজার সঙ্গে ২ ঘণ্টার বৈঠক করেছেন।

গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করার পর বিভিন্ন দলের প্রধানরা রাজার সঙ্গে এ বৈঠক করেন।

পিকেআর সভাপতি আনোয়ার ইব্রাহিম বলেছেন, কোভিড-১৯ এবং অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজা।

এদিকে সংসদ সদস্যরা আজ রাজার কাছে প্রধানমন্ত্রীর জন্য তাদের নির্বাচিত প্রার্থীর নাম জমা দেবেন বলে জানা গেছে।

ইত্তেফাক/টিআর