পাইকগাছায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে নয়াপল্টনে পুলিশ ও জনতার ওপর বর্বরোচিত হামলা ও বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে পাইকগাছায় শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌ-রাস্তা মোড়ে সমাবেশ হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সঞ্জয় ঘোষ, পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু, সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি প্রমুখ।