গাইবান্ধায় কৃষক সমিতির মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

বোরো বীজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। শহরের ডিবি রোডস্থ আসাদুজ্জামান হাই স্কুলের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি সুভাষ শাহ রায়, সহ-সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম প্রমুখ।