তিনটি অনুগল্প
অনুগ্রহ
‘চোখের সামনে আমার মেয়েকে মেরে ফেলো না।’
‘ঠিক আছে, ওকে চুনকালি মাখিয়ে ছেড়ে দে!’
সংকল্প
‘কোনো অবস্থায়ই শিখ হওয়া সম্ভব নয়। আমার ক্ষুরটা চাই।’
হুমকি
অনেক ধস্তাধস্তির পর বাড়িওয়ালাকে লাথি মেরে উঠোনে ফেলে দেওয়া হলো। সে তখনই গায়ের ধুলো ঝেড়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে দাঙ্গাকারীদের লক্ষ্য করে বলল, ‘আমাকে মেরে ফেলতে পার। কিন্তু, সাবধান! আমার ধনসম্পদ ছুঁয়ো না।’
‘অনুগ্রহ’, ‘সংকল্প’ ও ‘হুমকি’ যথাক্রমে সাদত হাসান মান্টোর অনুগল্প সংকলন ‘Sketches’-র ‘Out of Consideration’ ‘Deteramination’, ‘Warning’ গল্পের ভাষান্তর। মান্টোর উর্দু ভাষায় নানাধর্মী রচনা সংকলন ইংরেজিতে সম্পাদনা ও অনুবাদ করেন খালিদ হাসান। সংকলনটির নাম Bitter Fruit। এটি ২০০৮ সালে ভারতের প্রকাশনা সংস্থা Penguin Books প্রকাশ করে।
রূপান্তর :কুতুব আজাদ