দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
দেবীগঞ্জ উপজেলার কলেজপাড়া গ্রামে শনিবার স্বামী আবুল কালামের ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। নিহতের নাম ইনুরা বেগম (২৮)।
ইনুরার চাচা মনতাজ আলী জানান, ইনুরা ও তার স্বামীর মধ্যে অনেক দিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার দুপুরে তাকে গুরুতর জখম অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ অর্জুন সাহা বলেন, ইনুরার শরীরে ৭/৮ আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে দেবীগঞ্জ থানার ওসি তদন্ত শাহ আলম জানান, যৌতুকের কারণে ইনুরাকে তার স্বামী খুন করেছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষ করা হয়েছে। পরিবারের পক্ষ্য থেকে মামলার প্রস্তুতি চলছে।