ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে সনি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

শীঘ্রই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করতে যাচেছ প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানি সনি। এটিই তাদের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ইতোমধ্যে ফোনটির ছবি ফাস হয়েছে অনলাইনে। শুধু ছবিই নয়, স্মার্টফোনের যাবতীয় ফিচারের কথাও উল্লেখ করা হয়েছে এতে।

সম্প্রতি ভার্জ -এ প্রকাশিত একটি সংবাদে বলা হয়েছে, স্মার্টফোনটির নাম হবে এক্সপেরিয়া এক্সএ৩। এতে উল্লেখ করা হয়েছে, ফোনটিতে আল্ট্রা-ওয়াইড ২১:৯ অনুপাতের পর্দা ব্যবহার করা হয়েছে।

সনির নতুন এই ফোনটি সিনেমা দেখার ক্ষেত্রে বেশ সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বর্তমানে অনেক সিনেমাই বানানো হয় এই অনুপাতে। তাই সিনেমা দেখার সময় পর্দার চারিদিকে কালো বার থাকবে না ডিভাইসটিতে। কিন্তু সিনেমা ছাড়া ১৬:৯ অনুপাতের অন্যান্য ভিডিও কনটেন্টের ক্ষেত্রে দেখা যাবে এই কালো বার।

এবার সনির ডিভাইসটিও এক হাতে ব্যবহারের জন্য আরামদায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ডিভাইসটি অনেক বেশি লম্বা হয়ে যাবে বলে কিছুটা সমস্যাও হতে পারে। এটি অনেকটাই টিভি রিমোটের আকারের হয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছবিতে দেখা গেছে সনির নতুন ডিভাইসটির পেছনে রাখা হয়েছে ডুয়াল ক্যামেরা। আর পেছনের পুরোটা অংশে ব্যবহার করা হয়েছে কাঁচ। ধারণা করা হচ্ছে, এবারও পাশে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বসাবে প্রতিষ্ঠানটি।

চলতি মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য ২০১৯ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ ডিভাইসটি উন্মোচন করতে পারে সনি।