রাজধানীতে গেমিং প্রতিযোগিতা সম্পন্ন

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ডিআরএমসি আইটি ক্লাবের উদ্যোগে ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই কার্নিভালে গেমিং পার্টনার হিসেবে আছে মাদারবোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিগাবাইট।

টেক কার্নিভালে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের নজর কেড়েছে গিগাবাইটের স্টল। গিগাবাইটের স্টলে শিক্ষার্থীদের জন্য ছিল প্রোডাক্ট ডিসপ্লের ব্যবস্থা।

এতে গিগাবাইটের মাদারবোর্ড, এসএসডি, কীবোর্ড, মাউস, মাউসপ্যাড ডিসপ্লে করা হইয়েছে। এর ফলে শিক্ষার্থীরা গিগাবাইটের পণ্য সম্পর্কে জানতে পেরেছে।

এতে ফিফা ১৮, কড এবং এনএফএস প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের বিনোদনের জন্য ভিআর গেমিং প্রতিযোগিতার আয়োজন করে গিগাবাইট। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং গিগাবাইটের পক্ষ থেকে কুইজের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।