আগৈলঝাড়ায় ধর্ষক গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় ধর্ষক রাজ্জাক খানকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে বাকাল গ্রামের নিজ বাড়ির মুরগির ফার্ম থেকে এজাহারে অভিযুক্ত ধর্ষক রাজ্জাক খানকে গ্রেফতার করা হয়।  সূত্রমতে, উপজেলা মধ্য বাকাল গ্রামের ধর্ষিতা ওই গৃহবধূর (৪০) স্বামী ঢাকায় সেলুনের কাজ করেন।