১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে জার্মান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খান সাবরা, পরিচালনা করেন জার্মান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আউয়াল খান। কারিগরি সহযোগিতা করেন সুইজারল্যান্ড এর মানবাধিকার কর্মী ও নারী অধিকার কর্মী মুক্তা আক্তার।
এ সময় বক্তারা বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। একাত্তরের পরাজিত শত্রুদের অনুগত দোসররা ঐ জগন্যতম হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে।
তারা আরও বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তর হোসেন মিরন, উপ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য রাকিব, বার্লিন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর হক খান, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম পুলক, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মুরাদ খান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলামসহ যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/জেডএইচডি