অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে ‘আবেগের ক্ষুদ্র বহিঃপ্রকাশ’ শীর্ষক চিত্রশিল্পী মোঃ আবদুল গাফ্ফার বাবুর ৩য় একক চিত্র প্রদর্শনী। গতকাল শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গ্যালারি কসমস এর চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী। প্রদর্শনী চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ।