হবিগঞ্জে তিন দিনব্যাপী ফটো প্রদর্শনী

হবিগঞ্জ: ‘ছবিকে ভালবাসি, ছবির মাধ্যমে বিশ্ব দেখি’ শ্লোগান নিয়ে গত বৃহস্পতিবার থেকে হবিগঞ্জে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। স্থানীয় বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এ প্রদর্শনীর আয়োজন করেছে ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জ (পিএসএইচ)। হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ প্রদর্শনীর উদ্বোধন করেন। আজ ৯ ফেব্রুয়ারি প্রদর্শনী শেষ হবে। সংগঠনের সিনিয়র সভাপতি ডা. এসএস আল-আমিন সুমন জানান, সকল ছবিপ্রেমী এবং ফটোগ্রাফি শিল্পে আগ্রহী আলোকচিত্রীদের নিয়ে হবিগঞ্জ জেলাভিত্তিক সংগঠন হিসেবে গত ২৬ অক্টোবর ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জ (পিএসএইচ) আত্মপ্রকাশ করে। ৩৫ জন সদস্য নিয়ে অভিনব সৃষ্টির লক্ষ্যে তারা পা বাড়িয়েছে। প্রদর্শনীর জন্য দেশ ও বিদেশের ১ হাজার ২৩৫টি ছবি জমা পড়ে। দেশের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের অধ্যক্ষ আবির আব্দুল্লাহর বিচার কার্যের মাধ্যমে ৫৪ জন আলোকচিত্রীর ৬৪টি ছবি স্থান পায়। প্রদর্শনীতে প্রচুর দর্শনার্থী ভিড় করেন                 —ইত্তেফাক