সেনবাগে পুলিশ পরিচয়ে ডাকাতি!

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

সেনবাগে আবারো পুলিশ পরিচয়ে ডাকাতি সংঘঠিত হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের সফি উল্লার নতুর বাড়িতে ওই ডাকাতির ঘটনাটি ঘটেছে।

সফি উল্লার ছেলে মিজানুর রহমান টিপু জানান, শুক্রবার রাত আনুমানিক সোয়া একটার দিকে একদল লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। এ সময় তারা দরজা না খোলায় তারা বিল্ডিংয়ের গ্রিল ভেঙে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের নারী-পুরুষ ও শিশুদের জিম্মি করে ফেলে। এরপর ডাকাতদল ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও দুইটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি (তদন্ত) আবদুল আলী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কিছুদিন আগে একই উপজেলার বীজবাগ ইউপির বালিয়াকান্দি গ্রামেও অনুরূপ ডাকাতি সংঘঠিত হয়।