বান্দরবান বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

বান্দরবান প্রতিনিধি

বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং ফলক উন্মোচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, প্রফেসর প্রজেন্দ্র বিকাশ চাকমা, জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ আল আমীন’সহ সরকারি-বেসরকারি বিভিন্ন কর্তাব্যক্তি উপস্থিত ছিলেন। ফলক উন্মোচনের পর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।

প্রসঙ্গত, সমঝোতা স্মারক অনুযায়ী বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশন বিনিয়োগের ৭৫ শতাংশ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ২৫ শতাংশ বহন করবে।