শায়েস্তাগঞ্জে ডাকাত আটক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহ আলম গ্রেফতার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর সার্কেল ও শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ এ অভিযান চালায়। অভিযানে শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার পয়েন্টের কাছ থেকে ডাকাত শাহ আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ আলম শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিন শাহের পুত্র।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া শাহ আলম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। শাহ আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।