চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপির ২৭ নেতা-কর্মী জেলে

চট্টগ্রাম অফিস

নাশকতার অভিযোগে খুলশী থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলায় নগর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালসহ ২৭ নেতা-কর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ আদেশ দেন।

দলীয় সূত্র জানায়, বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন বিএনপির ২৭ নেতা-কর্মী। জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।