খুলনা আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকা কেন্দ্রে প্রেরণ

উপজেলা পরিষদ নির্বাচন

খুলনা অফিস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ শেষ না হতেই খুলনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। দলীয় প্রতীকে হবে এবারের নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। সম্প্রতি খুলনার ৯ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রাথমিকভাবে কেন্দ্রে পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। এর আগে ভোটাভুটির পাশাপাশি যাচাই-বাছাই হয় দলের উপজেলা পর্যায়ে। অন্যদিকে বৃহস্পতিবার উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে কেন্দ্রে পাঠানো হবে। চেয়ারম্যান পদে যাদের নামের তালিকা পাঠানো হয়েছে তারা হলেন।

রূপসা: উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ৩ নম্বর নৈহাটী ইউপি সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তফা কামাল ও রূপসা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।

তেরখাদা:জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামী লীগের উপ-সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তাফিজুর রহমান কালু, তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম ওহিদুজ্জামান, মোঃ বাদশা মোল্লা।

দিঘলিয়া:উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, জেলা আওয়ামী সদস্য মোঃ হায়দার আলী মোড়ল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন, জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম।

বটিয়াঘাটা: জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নবকুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিমাই চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আশরাফুল ইসলাম।

ফুলতলা: জেলা আ’লীগের সহ-সভাপতি বিএম সালাম, উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আ’লীগ নেতা মল্লিক আবিদ হোসেন।

ডুমুরিয়া: জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রয়াত গাজী হাদি উজ্জামানের ছেলে গাজী এজাজ, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক নজিবুল হক নাজু ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস আহমেদ।

পাইকগাছা: সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ নূরুল হকের ছেলে শেখ মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব রশিদুজ্জামান মোড়ল।

কয়রা: উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহসীন রেজা, কয়রা উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা মাহমুদ হোসেন।

দাকোপ: উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল হোসেন একমাত্র প্রার্থী। জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেন, জেলার ৯টি উপজেলায় প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা উপজেলা পর্যায়ে প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার কেন্দ্রে পাঠানো হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড যাদের দলীয় প্রতীক দিবেন তারাই দলের একক প্রার্থী হয়ে নির্বাচন করবেন।