পঞ্চগড় প্রতিনিধি
দলীয় মার্কা মুক্ত স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা পঞ্চগড়-ঢাকা মহাসড়কের স্থানীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। জাসদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল তিনটা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জেলা সভাপতি আব্দুল মজিদ বাবুল, জেলা সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ আলম ভুট্টো, উপজেলা সভাপতি শামুস কিবরিয়া প্রধান, উপজেলা সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল প্রমুখ।