মহেশপুরে অবৈধ ইটভাটায় জরিমানা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানো ও লাইসেন্স না খাকায় ছয়টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. হাসনাত জানান, জেলা প্রশাসকের নির্দেশে ওইদিন মহেশপুর উপজেলার ন্যাপা, পাতিবিলা, মণ্ডবিলা ও কাজীরবেড় এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বাহার ব্রিক্স্, মাসুম ব্রিক্স্, সোহাগ ব্রিক্স, রুমা ব্রিক্স ও ভাই ভাই বিক্সসহ ছয়টি ইটভাটা মালিককে অবৈধভাবে কাঠ  পোড়ানো এবং জেলা প্রশাসক অফিসের লাইসেন্স না থাকায় তাদেরকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভাটাগুলোর ব্যারেল চিমনি ভেঙে ফেলা হয় এবং ভবিষ্যতে ইটভাটা চালাতে হলে নিয়ম নীতি মেনে চালানোর জন্য ভাটা মালিকদের সতর্ক করা হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে। কাউকে অবৈধভাবে ইটভাটা চালাতে দেওয়া হবে না।