ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস-এর সিইও সামছুল হক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ধামরাই থানা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সোহেলীয়া নাজনীন হক সিলভিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক আবু বকর হাজারী প্রমুখ —ইত্তেফাক