আড়াইহাজারে বালতিতে পড়ে শিশুর মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে বালতির পানিতে পড়ে  জান্নাতী নামের দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের সুলতানসাদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জান্নাতী ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে। নিহতের পিতা জানান,  দীর্ঘ  ২ ঘণ্টা ধরে জান্নাতীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পর বাড়ির সামনে রাখা বালতি থেকে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। স্বজনদের ধারণা, খেলার করার সময় সে বালতিতে পড়ে যায়। পরে তার মৃত্যু হয়। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুঁইয়া এই ঘটনা নিশ্চিত করেন।