ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি কাজী বজলুর দাফন সম্পন্ন

ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার সকালে উত্তর পৈকখালী সমিতির হাট শহীদ কাজী দেলোয়ার ঈদগা মাঠে দৈনিক ইত্তেফাকের কর্মচারি ইউনিয়নের সাবেক সভাপতি, ৯০এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শাহাদাত্ বরণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ কাজী দেলোয়ার হোসেনের বড় ভাই, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রবীণ নেতা, সমাজ সেবক কাজী বজলুর রহমানের জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ভাণ্ডারিয়া বন্দর তাফসির কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা।

এসময় তার মেঝ ভাই কাজী ফজলুর রহমান, সেজ ভাই কাজী হাবিবুর রহমান, ছোট ভাই কাজী আব্দুল লতীব, জামাতা লেফটেনেন্ট কর্নেল মো. ফারুক হোসেন, জাতীয়পার্টি জেপির উপজেলা আহাবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেপির উপজেলা সিনিয়ন যুগ্ন আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা খান মো. রুস্তুম আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক  ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন, জেপি নেতা হারুন অর রশিদ মোল্লা, বিএনপি নেতা মো. ফকর উদ্দিন জালাল মিয়া, আওয়ামী লীগ নেতা, মো. নজরুল বিশ্বাস, মো. মিল্টন হাওলাদার, এ্যাডভোকেট হালিম শরিফ, মো. শাহীন হাওলাদার, মো. হাদিসুর রহমান, শওকত ইকবাল লিটু তালুকদার, সমবায় লীগের হালিম হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. সগির হোসেন পোদ্দার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াহীদ মন্নান উজ্জল হাওলাদার, শহিদুল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ ভাণ্ডারিয়া ও পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন স্তরের মানুষ জানাজায় শরিক হন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসু, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীত্ সমদ্দার প্রমুখ।

কাজী বজলুর রহমানের

মৃত্যুতে শোক প্রকাশ

বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ মতিয়র রহমান তালুকদার ও মহাসচিব মোঃ খায়রুল ইসলাম দৈনিক ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি কাজী বজলুর রহমানের মৃত্যুতে গতকাল শনিবার গভীর শোক প্রকাশ করেছেন।