জাতীয় যুব-সংহতি(জেপি) তেজগাঁও থানা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট সুপার মার্কেটস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে তেজগাঁও থানা শাখার সভাপতি মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আলী আবদুল্লাহ টিংকু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি শাহিন কাদির, সদস্য আনোয়ার হোসেন দুলাল, তেজগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক হারুন-অর- রশিদ, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রিয়াজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা আক্তার সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি(জেপি) চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।