ভারতে সাত মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড

ইত্তেফাক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে ২০১৩ সালে সামপ্রদায়িক দাঙ্গার ঘটনায় সাত মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল শুক্রবার রাজ্যের একটি আদালত এই রায় দেয়। ২০১৪ সালে পার্লামেন্ট নির্বাচনের আগে রাজ্যের মুজাফফরনগরে এই দাঙ্গার ঘটনা ঘটে। আসামিরা হিন্দু ধর্মাবলম্বী দুইজনকে হত্যা করে। এর ফলে রাজ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে যাতে মারা যায় ৬৫ জন। প্রসিকিউটর রাজীব শর্মা জানান, ২০১৩ সালের ২৭ আগষ্ট দুই হিন্দুকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন আসামীরা। উল্লেখ্য, দাঙ্গায় নিহত প্রায় সবাই ছিলেন মুসলিম। এতে বাস্ত্যুচ্যুত হয়ে পড়েছিল ১২ হাজার মানুষ। -রয়টার্স