দক্ষিণ আফ্রিকার ভিসা হবে দিল্লি থেকে

ইত্তেফাক রিপোর্ট

আগামী ১ মার্চ থেকে কলম্বোতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার দূতাবাস বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন গ্রহণ করবে না। কলম্বোর বদলে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার দূতাবাসে ভিসা আবেদন প্রসেসিং করা হবে। দক্ষিণ আফ্রিকা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং বাংলাদেশকে অবহিত করেছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এর আগে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ তাদের ভিসা প্রক্রিয়ার কাজ ঢাকা থেকে দিল্লিসহ অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে।