নোয়াখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

জেলার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চরউরিয়া গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। এর আগে ওই গ্রামের মালেক সর্দারের বাড়িতে ডাকাতি করতে গেলে গণপিটুনিতে  গুরুত্বর আহত হন ওই ব্যক্তি। পরে পুলিশ তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক​ মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান নাসের জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকায় চুরি ও ডাকাতি হয়ে আসছে। এতে এলাকাবাসী রাতে পাহারা বসান। গভীর রাতে একদল ডাকাত এলাকায় ডাকাতি করতে গেলে এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে  ধরে একজনকে ধরে গণপিটুনি দেন। এসময় অন্যরা পালিয়ে যায়। 

আরও পড়ুন: আঙুলে চোট : আপাতত নিউজিল্যান্ডে যাওয়া হচ্ছে না সাকিবের

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/কেকে