শোক সংবাদ

মো. লুেফ আলী

ঢাকা হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মতিঝিল কেন্দ্রের প্রবীণ সদস্য ও ঢাকা সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি লুেফ আলী (৯৫) গতকাল শনিবার সকালে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল, সহ-সভাপতি নূরুনবী খান, সম্পাদক মো. আব্দুল মান্নানসহ সমিতির সকল পরিচালক ও অন্য কর্মকর্তাগণ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আক্তারুজ্জামান চৌধুরী

সিলেটের প্রাক্তন সচিব মরহুম গওহুরাজ্জামান চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র আক্তারুজ্জামান চৌধুরী ডিজিএম জনতা ব্যাংক (অব.) গত বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। আজ রবিবার বাদ মাগরিব আত্মার মাগফিরাত কামনায় তার নিজ বাড়ি (্ওরিয়েন্টাল প্যালেস, সড়ক নং-১২/এ, বাড়ি নং-৮৫) ধানমন্ডিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকলকে দোয়ায় শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

হামিদুর রহমান

জাতীয় পার্টির (জেপি) ভাইস চেয়ারম্যান আজিজ বাঙালের বড় ভাই হামিদুর রহমান (৭০) গতকাল শনিবার সকালে টাঙ্গাইলের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

আব্দুস সামাদ মোল্লা

সোনারগাঁও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক ভোরের কথা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আনোয়ার হোসেনের বাবা আব্দুস সামাদ মোল্লা (৮০) গতকাল শনিবার সকালে উপজেলার তাতুয়াকান্দি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৮ মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন। বাদ জোহর উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাতুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাতুয়াকান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সোনারগাঁও প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মো. ইয়াছিন

পিরোজপুরের কাউখালী  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান  মিঠু’র ভগ্নিপতি ও কাউখালী বন্দরের ব্যবসায়ী  মো. ইয়াছিন তালুকদার (৫২) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার সকালে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে এবং দুপুর ২টায় কেউন্দিয়া হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কাউখালীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।