আফগানিস্তানে তালেবানের শাসনের বাইরে থাকা একমাত্র প্রদেশ পাঞ্জশির। এখান থেকে যুদ্ধ চালাচ্ছে আহমেদ মাসুদের নেতৃত্বাধীন নর্দান এলায়েন্স। তবে এবার প্রদেশটি ঘিরে ফেলা হয়েছে বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ তালেবান নেতা। তিনি বিদ্রোহীদের সমঝোতার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে প্রকাশ, একটি ধারণকৃত ভাষণে তালেবান নেতা আমির খান মোতাকি বিদ্রোহীদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তান সব আফগানেরই বাড়ি বলে মন্তব্য করেন তিনি। পাঞ্জশিরের সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করার কথাও বলেন এই নেতা।
মোতাকি জানান, তালেবানরা পাঞ্জশিরের চারদিক ঘিরে রেখেছে। তালেবান বিরোধী শক্তির মনে রাখা উচিত- মার্কিন ও ন্যাটোর সমর্থন নিয়েও অতীতে তালেবানকে পরাজিত করা সম্ভব হয়নি। এখন আর যুদ্ধ করে বিদ্রোহীদের কোনো লাভ নেই।
ইত্তেফাক/এসএ