ডা. আব্দুল হাই
সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য, মুক্তিযোদ্ধা পিরোজপুরের ডা. আব্দুল হাইয়ের দশম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য সকলের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত্ চিকিত্সাসেবা দিয়ে পিরোজপুরবাসীর সেবা করেছেন।
মনজুর হাসান মিন্টু
সাবেক আন্তর্জাতিক ফুটবলার, দীর্ঘদিনের ক্লাব ক্রিকেটার ও ক্রীড়া ভাষ্যকার মনজুর হাসান মিন্টুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে বাদ আসর তার বকশী বাজারের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ১৯৫৮ সালে টোকিও এশিয়ান গেমস ফুটবলে গোলরক্ষক হিসেবে তদানীন্তন পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেন। তার অধিনায়কত্বে ১৯৬০ সালে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব প্রথম বিভাগ ফুটবলে শেষবারের মত চ্যাম্পিয়ন হয়। তিনি দীর্ঘদিন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ সোলায়মান
আজ রবিবার শিক্ষাবিদ লেখক গবেষক ও ভাষা সৈনিক চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল মোহাম্মদ সোলায়মান এর ২৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। তিনি দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলেন। স্যার আশুতোষ কলেজ ছাড়াও তিনি ১৯৭৫ সালে অল্প কিছুদিন ওমর গণি এম ই এস কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।