আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, পাঞ্জশির উপত্যকা অঞ্চলে যুদ্ধ একটি গভীর উদ্বেগের বিষয় এবং এর পরিণতি দেশ বা জনগণের স্বার্থে হবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এক বার্তায় বলেন, "আমি উভয় পক্ষকে আহ্বান জানাচ্ছি যে যুদ্ধ কখনোই সমাধান হতে পারেনা, পাঞ্জশির উপত্যকা অঞ্চলে যুদ্ধ একটি গভীর উদ্বেগের বিষয়।
له بده مرغه په دې ورستیو ورځو کې د مصلحینو د هڅو سره سره په پنجشیر کې پوځي عملیات او جگړه پیل شوه چې د ژورې اندیښنې وړ ده او عواقب یې د هېواد او خلکو په گټه نه بولم.
— Hamid Karzai (@KarzaiH) September 3, 2021
په همدې دلیل پر دواړو وروڼو خواوو ږغ کوم چې جگړه نه یوازې چې د حل لاره نده، بلکې د ټپي او دردېدلي افغانستان …
এদিকে আফগানিস্তানের পাঞ্জশিরে তালেবান বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। দুইপক্ষই বলছে, তারা যুদ্ধে প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বিবিসি ও রয়টার্স। আফগানিস্তানের পাঞ্জশির বাদে সব এলাকাই নিরঙ্কুশভাবে তালেবানের দখলে আছে।
আবার তালেবান জানিয়েছে, তারা পাঞ্জশিরের কিছু এলাকা দখল করেছে। তবে বিদ্রোহীদের দাবি, এমন কিছুই ঘটেনি। উপত্যকায় প্রবেশের সবগুলো পথই সুরক্ষিত আছে। এমনকি যুদ্ধে শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলেও মন্তব্য করেছে তারা।
ইত্তেফাক/এএইচপি