প্যান্ট, জামা নেই। অন্তর্বাস (আন্ডারওয়ার) পরেই ট্রেনে ঘুরছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের দলের বিধায়ক গোপাল মণ্ডল। বৃহস্পতিবার পটনা-নয়াদিল্লি তেজস এক্সপ্রেসে যাত্রার সময়কার তার দুটি ছবি এখন ভাইরাল ফেসবুকে। দুটিতেই দেখা যাচ্ছে, অর্ধনগ্ন হয়ে চলন্ত ট্রেনে ঘুরছেন বিধায়ক।
যাত্রীদের অভিযোগ, শুধু জামাকাপড় না পরে ঘোরা নয়, সহযাত্রীদের সঙ্গে মাঝেমধ্যে খারাপ আচরণও করেছেন বিধায়ক গোপাল। ভয় দেখিয়েছেন, গুলি করারও হুমকি দিয়েছেন। এক সহযাত্রী বলেন, অন্তর্বাস পরে ঘুরতে দেখে তার নামে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলাম। কিন্তু আমরা জানতাম না তিনি বিহারের বিধায়ক। কিন্তু বিধায়ক হলেও এমন আচরণ করা মোটেই উচিত নয়। বিধায়ককে একাধিকবার সতর্ক করার চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছেন সহযাত্রীরা। কিন্তু তাতেও লাভ হয়নি।
JDU MLA Gopal Mandal was seen roaming in undergarments while travelling from Patna to New Delhi on Tejas Rajdhani Express train yesterday.
— Janta Ka Reporter (@JantaKaReporter) September 3, 2021
Fellow passengers complained about the behaviour of MLA. RPF&TTE persuaded both parties&pacified the matter: CPRO East Central Railway. ANI pic.twitter.com/FFx6wKKDI4
যদিও ঘটনার কথা স্বীকার করে যুক্তিও দিয়েছেন গোপাল মণ্ডল। তিনি বলেছেন, আমার পেট খারাপ হয়েছিল। বারবার শৌচালয়ে যেতে হচ্ছিল। তাই ঐভাবে জামাকাপড় খুলে রাখতে হয়েছিল। যদিও শেষ পর্যন্ত যাত্রীদের অভিযোগে ট্রেনের অন্য একটি কোচে সরিয়ে নিয়ে যাওয়া হয় গোপালকে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
ইত্তেফাক/এমআর