শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুল আউয়ালকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। অভিযানে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া এলাকা থেকে আব্দুল আউয়ালকে গ্রেফতার করা হয়। সে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও গ্রামের ছুরত আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া আব্দুল আউয়াল একজন চিহ্নিত ডাকাত।