পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল শুক্রবার তালেবানের নতুন সরকার ঘোষণা করার কথা ছিল। পরে জানা যায়, আজ শনিবার ঘোষণা করা হবে। তবে এখন গোষ্ঠীটির এক সূত্র জানিয়েছে, সরকার ঘোষণার সময় পিছিয়ে আগামী সপ্তাহে নেওয়া হবে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে তালেবান সূত্র জানিয়েছিল, আফগানিস্তানের নতুন সরকারের নেতৃত্বে থাকবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার।
তালেবানের রাজনৈতিক অফিসের প্রধানও এই মোল্লা বারাদার। একই সঙ্গে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই নতুন সরকারে জ্যেষ্ঠ অবস্থান পাবেন। এছাড়া নামপ্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা রয়টার্সকে বলেছেন, সব শীর্ষ নেতা কাবুলে পৌঁছেছেন। নতুন সরকার ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ইত্তেফাক/টিএ