বিনোদন ডেস্ক
ভালোবাসা দিবস উপলক্ষে সাধারণ মানুষদের মতো বিশ্বখ্যাত তারকারাও প্রস্তুত নিজের ভালোবাসার মানুষটিকে বিশেষ উপহার দেওয়ার জন্য। এমনই এক খবরের শিরোনাম হয়েছে বলিউডের তারকা জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। তবে এই সময়ে রণবীর ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘গাল্লি বয়’-এর প্রচারণা নিয়ে। এরমধ্যেই সেরে ফেলেছেন ভ্যালেন্টাইনস ডে’র পরিকল্পনা।
রণবীর বলেন, ‘দীপিকার জন্য ভালোবাসা দিবসে বিশেষ চমক রয়েছে। এটি দীপিকাও জানে। তবে চমক কী তা জানতে অপেক্ষা করতে হবে। এছাড়া ভ্যালেন্টাইনস ডে’তে দীপিকা আর আমি একসঙ্গে এই ছবিটা দেখবো।’ অন্যদিকে স্বামীর ভালোবাসা দিবসের চমক প্রসঙ্গে দীপিকা বলেন, ‘রণবীরের চমকের অপেক্ষায় আছি। তার বিশেষ চমকগুলো আমার আসলেই অনেক পছন্দের। আমি অপেক্ষায় আছি।’