আবারো মিউজিক ভিডিওতে মাহিম করিম

 

বলিউডের টি-সিরিজের ব্যানারে গানের মডেল হিসেবে মাহিম করিমের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছিল গতবছর। এবার তিনি নতুন গানের মডেল হয়েছেন। তার সঙ্গে জুটি বেঁধেছেন লাক্সতারকা টয়া। ‘তোর মনে’ শিরোনামে সম্প্রতি মিউজিক ভিডিওটি রিলিজ হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে গানটি প্রকাশ হয়েছে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে মাহিম করিম বলেন, ‘কাপলদের মধ্যে মনোমানিল্য হতে পারে। তবে দু’জন মানুষ পরস্পরকে যদি সত্যি ভালোবাসে, তবে যতই ঝামেলা হোক না কেন তারা চাইলে একসঙ্গে থাকতে পারে এটাই বোঝানো হয়েছে। এখনকার মিউজিক ভিডিওতে ভালোবাসা নিয়ে নেতিবাচক জিনিসটা বেশি দেখানো হয়। কিন্তু তোর মনে ভালোবাসার বিষয়টি ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে।

‘তোর মনে’ গানে কণ্ঠ দিয়েছেন এবং সুর করেছেন কিবরিয়া বুলবুল। সঙ্গীত করেছেন রুম্মান চৌধুরী।