তরিক রহমান
সফ্টওয়্যার ও হার্ডওয়্যার শিল্পে ক্যারিয়ারের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করাচ্ছে ও উন্নত স্নাতকোত্তর গবেষণা চলমান রয়েছে। কম্পিউটার বিজ্ঞান এবং সংশ্লিষ্ট পেশাদার মানের গভীরতা, মৌলিকত্ব এবং সমালোচনামূলক চিন্তাকে জোর দেওয়া হচ্ছে । শিল্প অনুশীলন এবং বিস্তৃত পরিপ্রেক্ষিতের সঙ্গে সব কোর্স প্রযুক্তিগত সহযোগিতা প্রদর্শন সর্বদা প্রস্তুত রয়েছে। সম্প্রতি সিটি ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) বিভাগে নতুন ভর্তি শিক্ষার্থীরা বর্ণিল বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন সুযোগ সুবিধা, অনুষদ সদস্য এবং একাডেমিক ব্যবস্থার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই
আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মনিমুল হক , মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (এমবি এসটিইউ), মো. মজিবর রহমান মিয়া, ট্রেজারার সিটি বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. শাখাওয়াত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার এবং প্রফেসর ড. মো. শওকত আলী খান, ডিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ও মো. নজরুল ইসলাম।
এসময় বক্তারা উল্লেখ করেন যে, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগটি সফ্টওয়্যার ও হার্ডওয়্যার শিল্পে ক্যারিয়ারের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করাচ্ছে ও উন্নত স্নাতকোত্তর গবেষণা চালিয়ে যাচ্ছে। সিএসই বিভাগের মিশনটি একটি বিস্তৃত এবং ক্লায়েন্টভিত্তিক শিক্ষণ পরিবেশ নিশ্চিত করা যা কম্পিউটার বিজ্ঞান এবং সংশ্লিষ্ট পেশাদার মানের গভীরতা, মৌলিকত্ব এবং সমালোচনামূলক চিন্তাকে জোর দেয়। শিল্প অনুশীলন এবং বিস্তৃত পরিপ্রেক্ষিত সঙ্গে সকল কোর্স প্রযুক্তিগত সহযোগিতা প্রদর্শন করতে প্রতিশ্রুতিবদ্ধ ।