পাক-আফগান সীমান্তের নিকটে আত্মঘাতী হামলা, নিহত ৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে পাক নিরাপত্তা বাহিনীর অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ রবিবার বেলুচিস্তানের কোয়েটা শহরের মিয়ান ঘুন্দি এলাকায় এক হামলাকারী মোটরসাইকেলে সেখানে গিয়ে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান। তখন সেখানে সংখ্যালঘু জাতিগোষ্ঠী হাজারা শিয়ার ব্যবসায়ীরা সবজি কেনাবেচা করছিলেন।

তথ্যটি নিশ্চিত করেছেন পাকিস্তান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এক মুখপাত্র। পুলিশ উপমহাপরিদর্শক আজহার আকরাম জানান, আহত ২০ জনের মধ্যে বেসামরিক লোকজনও আছেন।

ইত্তেফাক/টিএ