স্পোর্টস রিপোর্টার
ট্রাস্ট ব্যাংক ১৬তম জাতীয় তায়কোয়ানডোর পুরুষ সিনিয়র বিভাগে সেনাবাহিনী এবং মহিলা সিনিয়র বিভাগে আনসার চ্যাম্পিয়ন হয়েছে। জুনিয়র পুরুষ বিভাগে বিকেএসপি এবং মহিলা বিভাগে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে দুই দিনব্যাপী অনুষ্ঠিত খেলায় পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর মাষ্টার জেনারেল অফ দি অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের এমডি ও সিইও ফারুক মাইনুদ্দিন আহমেদ।