যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও তথ্য পাওয়ার অধিকার সকলের। বয়স ও লিঙ্গ নির্বিশেষে এ স্বাস্থ্যসেবা ও তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা প্রয়োজন। ১৯৯৪ সালের জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যে মানবাধিকারগুলো তুলে ধরা হয় তার মধ্যে অন্যতম ছিল যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার অধিকার। সেখানে লিঙ্গ নির্বিশেষে এ অধিকার নিশ্চিতকরণের কথাও উলেখ করা হয়। এই লিঙ্গ নির্বিশেষে বলতে শুধু নারী ও পুরুষ নয়, বরং তৃতীয় লিঙ্গের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার অধিকার নিশ্চিতকরণের প্রতিও নজর দেওয়া উচিত। মনে রাখতে হবে, তৃতীয় লিঙ্গের মানুষও (হিজড়ারা) সমাজের অংশ। তাদের অধিকারগুলো ব্যতিক্রমী নয়। একজন মানুষ হিসেবে প্রত্যেকটি মানবাধিকার ভোগ করার অধিকার তাদেরও আছে।
প্রিয়াংকা সুলতানা হেমা
শিক্ষার্থী, পপুলেশন সায়েন্সেস বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়