আগ্নেয় বেলুন নিক্ষেপের পর গাজায় বিমান হামলা

সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকা থেকে আগ্নেয় বোমা হামলার পর পাল্টা জবাব দিতে সেখানে এ বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, আগ্নেয় বোমা হামলার জন্য হামাসকে দায়ী করে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করা এ জঙ্গি গ্রুপের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘রাতে আইডিএফ যুদ্ধ বিমান ব্যবহার করে হামাসের রকেট তৈরির একটি কারখানায় এবং খান ইউনিটে হামাসের একটি সামরিক কম্পাউন্ডে হামলা চালানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলী সেনাবাহিনী গাজার উত্তরে কামান হামলাও চালিয়েছে। ফিলিস্তিন হাসপাতাল সূত্র জানায়, এ হামলায় কোন প্রাণহানি ঘটেনি।

ইত্তেফাক/এএইচপি