ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংসদ সদস্যের ব্যতিক্রমী শান্তি সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের অশান্ত গৌরনগর গ্রামে শান্তি ফেরানোর লক্ষ্যে এক বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দাঙ্গাপ্রবণ ওই গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

শান্তি সমাবেশে সংসদ সদস্য বলেন, আমরা যারা রাজনীতি করি তাদেরও দায়িত্ব সমাজকে কলুষমুক্ত রাখা এবং শৃঙ্খলা রক্ষা করা। যারা আমার নির্বাচনে কাজ করেছেন কিন্তু তাদের মধ্য থেকেও কেউ যদি সমাজে অশান্তি সৃষ্টি করে তাহলে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াব। কাউকেই ছাড় দেওয়া হবে না।

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাহান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল, নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত্ রায়, পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ প্রমুখ।