তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অ্যাক্টিং সরকারের সদস্যদের নাম ঘোষণা দিয়ে বলেন, এর নেতৃত্বে থাকবেন মোহাম্মদ হাসান এবং সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার হবেন উপ-আফগান নেতা।
Breaking: The Taliban announced acting ministers for the future government.#TOLOnews pic.twitter.com/KEoomL3YN2
— TOLOnews (@TOLOnews) September 7, 2021
এর আগে গত মাসে ক্ষমতায় তালেবানরা ক্ষমতায় আসার পরপরই তারা বলেছিল যে আগস্টের শেষের দিকেই তারা একটি সরকার ঘোষণা করবেন। তালেবানের সিনিয়র নেতা আমিরুল মুমিনিন শেখ হাইবাতুল্লাহ আখুন্দজাদা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে রাঈস-ই-জামহুর অথবা রাঈস-উল-ওয়াজারা অথবা আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান এবং মোল্লা বারাদার আখুন্দ ও মোল্লা আব্দুস সালামকে তার ডেপুটি করার প্রস্তাব দেন।
তালেবান বলেছে, একইভাবে হাক্কানি নেটওয়ার্কের প্রবীণ আরেকজন নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে। তিনি পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর গভর্নর মনোনয়ন দেওয়ার কর্তৃত্বও পেয়েছেন; যেখান থেকে হাক্কানি নেটওয়ার্কের উত্থান ঘটেছিল। এসব প্রদেশের মধ্যে আছে, পাকতিয়া, পাকতিকা, খোস্ত, গার্দেজ, নানগরহার এবং কুনার।
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বর্তমানে তালেবানের শক্তিশালী সিদ্ধান্ত-গ্রহণকারী পরিষদ রেহবারি শুরা বা নীতি-নির্ধারণী পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন। তালেবানের তীর্থস্থান হিসেবে পরিচিত কান্দাহারে জন্ম তার। সশস্ত্র এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন তিনি।
ইত্তেফাক/এএইচপি