প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

ইত্তেফাক রিপোর্ট

শুক্রবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘বাণিজ্য মেলায় পুলিশের স্টল ভাঙচুর করল ছাত্রলীগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি এসএম মাসুদুর রহমান মিঠু বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে মেলায় আগত দর্শনার্থীদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এ ঘটনার সাথে শেকৃবি ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। বরং ছাত্রলীগ পুলিশের সাথে বসে বিষয়টি মীমাংসা করে এবং শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নেয়।

প্রতিবেদকের বক্তব্য

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। পুলিশের সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং পুলিশ বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের দুজন শিক্ষর্থীকে আটক করে। এ সময় পুলিশের মেট্রো বেকারি নামে একটি স্টল ভাঙচুর করে লুটপাট চালানো হয়। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল।