ভূঞাপুরে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

শনিবার দুপুরে ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি বাংলা ড্রেজার ভেঙে দিয়েছে প্রশাসন। উপজেলার জগত্পুরা, নলীন ও জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারগুলো ভেঙে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, উপজেলার ওই তিনটি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বলে অভিযোগ পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়।