ভাণ্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন পালিত

ভাণ্ডারিয়ায় সাবেক পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর (এমপি) জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় তিনি তার ভাণ্ডারিয়াস্থ বাসভবন তাসমিমা ভিলায় কেক কাটেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ভাণ্ডারিয়া উপজেলা জেপির যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা জেপির মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি   মো. শাহাবুদ্দিন, উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. ইউসুফ আলী আকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. নিজামুল হক নান্না, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক জোমাদ্দার, উপজেলা জেপির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার, সমবায় লীগের সভাপতি সৈয়দ খলিলুর রহমান মীর, সাধারণ সম্পাদক আব্দুল হালিম হাওলাদার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ম আহবায়ক লিটন পেশকার, যুবসংহতির আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মো. মনির সরদার, সাবেক সভাপতি মোস্তফা সিকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরদার, যুব সংহতির যুগ্ম আহবায়ক বাহাদুর সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার, ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, সদস্য সচিব সালাহউদ্দিন রাহাত জোমাদ্দার, যুগ্ম আহবায়ক আফজাল সরদার, শিশির দত্ত, বেল্লা মুন্সিসহ আওয়ামী লীগ, জেপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক— সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

আনোয়ার হোসেন মঞ্জু স্পিডবোটে করে সকালে ঢাকা থেকে রওনা হন। বিকাল সাড়ে চারটায় ভাণ্ডারিয়া পুরাতন স্টিমারঘাটে তিনি পৌঁছলে উপজেলা জেপির আহবায়ক মো. মনিরুল হক মনি জোমাদ্দার, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ভাণ্ডারিয়া পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান।

ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে। বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন— উপজেলা জেপির আহবায়ক ও কলেজের গভর্নিং বডির সদস্য মো. মনিরুল হক জোমাদ্দার। বক্তব্য রাখেন— উপাধ্যক্ষ মো. আবু জাফর, শিক্ষক হাসিনা বেগম, মো. জাকির হোসেন খান, খায়রুন নাহার রুবী, বিশ্বাস সাইদুর রহমান, মুরাদ হোসেন, ওসমান গণি, আতিকুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মহসিন মিয়া শাহীন, জেপি নেতা ফিরোজ চাপরাশি প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজ শিক্ষক মাওলানা আমিন খান।