হারেজ আলী শেখ
রাজবাড়ীর মুক্তিযোদ্ধা হারেজ আলী শেখ (৮০) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল শনিবার কাউনাইর গ্রামে জানাজা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজার উপস্থিতিতে রাজবাড়ী পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মতিন ফেরদৌস উপস্থিত ছিলেন।