শোক সংবাদ

নুরুন্নাহার খানম

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার স্ত্রী ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের মাতা নুরুন্নাহার খানম (৭০) গত শুক্রবার ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্বামী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল চরপাড়া জামিয়া ইসলামিয়া মাঠে জানাজা শেষে তাকে ভাটিকাশর গোরস্তানে দাফন করা হয়। জানাজায় সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারী আশরাফুল আলম খোকন, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুঁইয়া উপস্থিত ছিলেন।

শতবর্ষী পারুল বালা বৈষ্বব

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারের দিদিমা (নানী) শতবর্ষী পারুল বালা বৈষ্তব (১০১) গত শুক্রবার ভোরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার যুগিয়া গ্রামে পরলোক গমন করেন। তিনি ৫ মেয়ে রেখে গেছেন। দুপুরে নিজ বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

বিজয় দত্ত

রাঙ্গামাটির চিত্রশিল্পী গীতাশ্রম মন্দির পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ দেবাশীষ দত্তের বাবা বিজয় দত্ত (৮৩) গত শুক্রবার পরলোক গমন করেন। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ সাবেক সদস্য ও চিত্রশিল্পী রতিকান্ত তংচঙ্গ্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে দেখতে আসেন।

সৈয়দ আহম্মেদ

বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বরগুনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ (৬০) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। গতকাল বরগুনা জিলা স্কুল মাঠে জানাজা শেষে পটুয়াখালীর মির্জাগঞ্জের গাবুয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বরগুনা-০১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু শোক প্রকাশ করেন।

কাজী গোলাম আম্বিয়া

কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের প্রবীণ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আম্বিয়া (৮০) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে যান। গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিয়ষক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক শোক প্রকাশ করেন।

মাওলানা বাহারুল আলম খাঁন

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের বাসিন্দা এবং আড়পাড়া কামারখালী এম.ইউ.এন. বি.এ. (ফাজিল) মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব:) আলহাজ্ব মাওলানা বাহারুল আলম খাঁন (৭৫) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে রেখে যান। গতকাল ভেল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে ভেল্লাকান্দি পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।