আরো প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের বৈঠক

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। গতকাল শনিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

জানা গেছে, বৈঠকে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সারাদেশের ১২৯ উপজেলায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ এসব উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের জনপ্রিয়তা ও মাঠ জরিপের ফলাফল বিশ্লেষণ করে দলের মনোনয়ন চূড়ান্ত করবেন।