নিকলীতে আওয়ামী লীগের প্রার্থী সাইফুলের গণসংযোগ

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে নিকলী উপজেলার রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগ থেকে গত ৫ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় কণ্ঠ ভোটে দলীয় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন কারার সাইফুল ইসলাম। আর দলের চূড়ান্ত প্রার্থী হওয়ার পর থেকে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।

নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম এলাকায় পথসভা, মতবিনিময় সভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ বিভিন্ন স্তরের লোক তার সঙ্গে প্রচারণায় অংশগ্রহণ করছেন।

এছাড়াও আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভুঁইয়ার ছেলে জনি ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন এবং আওয়ামী লীগ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ নাছির উদ্দিন আসলাম নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

 

 

নিকলী (কিশোরগঞ্জ):গণসংযোগে ব্যস্ত কণ্ঠভোটে নির্বাচিত প্রার্থী সাইফুল ইসলাম            —ইত্তেফাক