ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে শীত ও আবহাওয়াজনিত ডায়রিয়ার রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত চারদিনে উপজেলার ছয় ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী ফুলবাড়ী হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ডায়রিয়া আক্রান্ত ২০জন শিশু ও দুইজন বৃদ্ধ মহিলা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডাঃ এরশাদুল হক গত চারদিনে অর্ধশতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তির বিষয়টির নিশ্চিত করেছেন।
অন্য সব রোগী চিকিত্সা নেওয়ার পর সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে গছে।
এ ব্যাপারে ফুলবাড়ী হাসপাতালের মেডিকেল অফিসার আরজিন আক্তার জানান, শীত, আবহাওয়া পরিবর্তন ও ভাইরাসজনিত কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত চারদিনে অর্ধশতাধিক রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি।