গোয়ালন্দে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

 গোয়ালন্দে মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আইনের হাতে তুলে দিলেন পিতা। উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর হাবিল মণ্ডলপাড়া এলাকার মাদকাসক্ত ছেলে বিপ্লব খাঁ (১৯) কে পুলিশে সোপর্দ করলেন পিতা মো. বাবর আলী খাঁ।

বাবর আলী খাঁ’র লিখিত অভিযোগে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ২শত টাকা জরিমানা আদায় করেন।

আলাদাত সূত্রে জানা গেছে, বিপ্লবের পিতা মো. বাবর আলী খাঁ মাদকাসক্ত ছেলের যন্ত্রণা সইতে না পেরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সে প্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের নির্দেশে গোয়ালন্দঘাট থানা-পুলিশকে আটকের নির্দেশ দেন।